how to stop google chrome notification | turn off chrome notifications android
How to turn off google chrome notification :
Google chrome হোক কিংবা অন্য কোন ব্রাউজার হোক একটু পড় পড় নোটিফিকেশন ভেসে ওঠাটা বেশ বিরক্তিকর। আমরা যে সকল ব্রাউজার ব্যবহার করি সকল ব্রাউজারেই নোটিফিকেশন আসে। এবং অনেক সময় অনেক ব্রাউজার অস্লিল নোটিফিকেশনও দিয়ে থাকে যেটি বন্ধ করা প্রয়োজন। আজ আমরা কথা বলব কিভাবে এই নোটিফিকেশন বন্ধ করতে হয় তা নিয়ে।
১. google chrome কি?
google chrome হচ্ছে একটি ওয়েব ব্রাউজার যেটির মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে থাকি। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি সবার মোবাইলেই ডিফল্ট ব্রাউজার হিসেবে দেয়া থাকে এই Google chrome browser।
২. Google chrome এর নোটিফিকেশন কিভাবে বন্ধ করা যায়?
এটি একদমই সহজ একটি বিষয় তবে অনেকের না জানার কারনে ব্যাপারটি কঠিন হয়ে যায়। আজকে নোটিফিকেশন কিভাবে বন্ধ করবেন সেই নিয়ম দেখাবো এবং আপনি চাইলে শুধু ক্রম ব্রাউজার না অন্য যে কোন ব্রাউজার বা এপের নোটিফিকেশন আসা বন্ধ করতে পারবেন।
স্টেপ - ১ নোটিফিকেশন বন্ধ করার জন্য আপনার ব্রাউজারটি ওপেন করুন এবং সাইড বারে ক্লিক করুন স্ক্রিনশট এর মত -
স্টেপ - ২ এখন Settings এ ক্লিক করুন স্ক্রিনশট এর মত
স্টেপ - ৩ এবার Notification নামের অপশনে ক্লিক করুন স্ক্রিনশট এর মত
স্টেপ - ৪ এখন দেখুন আপনার সকল নোটিফিকেশন অন করা আছে একদম প্রথমটা অফ করে দিন দেখবেন সব গুলো অফ হয়ে যাবে। স্ক্রিনশট এর মত দেখানো প্রথম অপশনটি অফ করে দিন।
কাজ শেষ এখন থেকে আর আপনারে ফোনে ব্রাউজার থেকে কোন নোটিফিকেশন আসবে না। এটি অন করতে চাইলে পুনরায় আবার অন করে দিতে হবে এভাবেই।





0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন